রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

৮৪ লাখ ইয়েমেনির জন্য জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান ও জরুরি ত্রাণ সমন্বয়ক মার্ক লোকক বলেছেন, আরব বিশ্বের সবচেয়ে গরীব রাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়ার ফলে দেশটির ৮৪ লাখ মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তার প্রয়োজন।

সংস্থাটির আন্ডার সেক্রেটারি মার্ক লোকক বলেন, ইয়েমেনের ৭৫ ভাগ মানুষের জন্য কোনো না কোনো সহায়তার প্রয়োজন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড বা এপিতে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতি মন্তব্য করে তিনি বলেন, ৩০ লাখ ইয়েমেনি অপুষ্টিতে ভুগছে। এদের মধ্যে ১১ লাখ গর্ভবতী মহিলা এবং ৪ লাখের বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

ইসলামি রাষ্ট্রচিন্তা

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৩৫ লাখ থেকে ৪০ লাখের বেশি মানুষ আগামী কয়েক মাসে মারাত্মক খাদ্য সংকটের মুখে পড়বে।

ইয়েমেনি জনগণের জন্য মানবিক ত্রাণ সহায়তার পথ সহজীকরণ এবং উন্মুক্ত করার পাশাপাশি দেশটি যাতে প্রয়োজনীয় বাণিজ্যিক পণ্য আমাদানী করতে পারে সেদিকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান লোকক।

জাতিসংঘের এ কর্মকর্তা বলেন, আমরা ইয়েমেনে একটি সংকটজনক অবস্থার মুখোমুখি হতে যাচ্ছি। দেশটিতে দুর্ভিক্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ফলে এখন বিপুল সংখ্যক মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে এবং তাদেরকে রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে।

আমরা এখনই দেশটিতে দুর্ভিক্ষের নানা আলামত দেখতি পাচ্ছি এবং মানুষ এরইমধ্যে গাছের লতা-পাতা খাওয়া শুরু করে দিয়েছে।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনের ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫০ ভাগ কমে গেছে বলেও জানান লোকক।

আরো পড়ুন-
নির্বাচনকালীন সরকার সম্পর্কে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
কওমি স্বীকৃতি ও হাইয়াতুল উলইয়ার কাছে আমাদের প্রত্যাশা
মৃত্যুকে যেভাবে আলিঙ্গন করেন প্রিন্সিপাল হাবীব রহ.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ