বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় এক সাবেক ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। তার নাম রেদোয়ানুল কবির শুভ (৩২)। তিনি রাজধানীর আদাবর এলাকার ছাত্রলীগের থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

এছাড়াও এ দুর্ঘটনায় মিঠুন হোসেন মিঠু (৩১) নামে আরেক যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনার খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুভকে সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ জানান, সকালে হাতিরঝিল মহানগর ব্রিজের উপর ওই দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের পাশে একটি মোটরসাইকেলও পড়েছিল। পরে আহত দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে শুভকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে। আহত যুবকের অবস্থাও আশঙ্কাজনক। বলে জানান তিনি।

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ; আহত ৩, আটক ১

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ