সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

যুক্তরাষ্ট্রে দ্রুত বর্ধমান ভাষাগুলোর মধ্যে বাংলা ২য়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষী অধিবাসীর সংখ্যা বাড়ছে। দেশটিতে সাত বছরের ব্যবধানে শতকরা ৫৭ ভাগ বেড়েছে বাংলাভাষী

ইংরেজি ছাড়া দ্রুত ছড়িয়ে পড়া ভাষাগুলোর মধ্যে বাংলা দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসির করা এক প্রতিবেদনে বলা হয়, দ্রুত ছড়িয়ে পড়ার দিক থেকে যুক্তরাষ্ট্রে প্রথম অবস্থানে আছে দক্ষিণ ভারতের ভাষা তেলেগু। ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে ওই ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ৮৮ শতাংশ বেড়েছে।

মার্কিন জনশুমারি অধিদপ্তরের ২০১৭ সালের তথ্য-উপাত্তের বরাতে খবরটি পরিবেশন করে বিবিসি।

২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে কোন ভাষায় কথা বলা মানুষের সংখ্যা কতটা বেড়েছে, এর হিসাব একটি তথ্যচিত্রে বাংলা রয়েছে দ্বিতীয় অবস্থানে। ওই তথ্যচিত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বাংলা ভাষায় কথা বলা জনসংখ্যা ৫৭ শতাংশ বেড়েছে।

তালিকায় বাংলার পরে রয়েছে তামিল (৫৫%)। এর পর ধারাক্রমে আরবি, হিন্দি, উর্দু পাঞ্জাবি, চীনা, গুজরাটি ও হাইতিয়ান। এসব ভাষায় কথা বলা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০-৪০ শতাংশের মতো।

তবে ইংরেজি ছাড়া যেসব ভাষায় যুক্তরাষ্ট্রে বেশি মানুষ কথা বলে, এর প্রথম দশের তালিকায় তেলেগু বা বাংলা নেই, এমনটিই জানিয়েছে বিবিসির ওই রিপোর্ট।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন জনশুমারি অধিদপ্তরের ২০১৭ সালের তথ্য অনুযায়ী, ইংরেজি ভিন্ন ভাষাগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে স্প্যানিশ। এর পরই রয়েছে চীনা ভাষা। আরবি পঞ্চম আর হাইতিয়ান রয়েছে দশম অবস্থানে।

‘২৬তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ