বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

পুলিশকে তথ্য দেয়ায় খুন করা হয়েছে এক যুবককে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার সাদুল্যাপুরে ইয়াবাকারবারিদের হাতে  হাবিবুর রহমান হাবিব (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। পেশায় তিনি মুরগি ব্যবসায়ী।

পুলিশকে ইয়াবা বিক্রির তথ্য দেয়ায়  শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার এনায়েতপুর গ্রামে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ইয়াবা বিক্রেতা স্বাধীন মিয়া ও এনামুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীন মিয়া ও এনামুল হক দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল। কিছু দিন আগে স্বাধীন মিয়া পুলিশের হাতে ধরা খেয়ে জেলে যান।

সম্প্রতি স্বাধীন মিয়া জেল থেকে বেরিয়ে আসেন। হাবিবুর রহমানের তথ্যের কারণে স্বাধীন মিয়াকে পুলিশে আটক করেছে বলে তাকে দায়ী করেন তারা।

এরই জের ধরে শুক্রবার সকাল ৯টার দিকে স্বাধীন ও এনামুল ওই গ্রামের মদিনা প্রজেক্টসংলগ্ন আকবর হোসেনের ছেলে হাবিবুরের বাড়িতে যায়।

এর পর হাবিবুরকে ছুরিকাঘাত করতে থাকে। স্থানীয় লোকজন টের পেয়ে ওই বাড়িতে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। কিন্তু হাবিবুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্যাপুর হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

আরো পড়ুন- মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে ২ মরদেহ উদ্ধার

ব্যস্ততার জন্য যেসব পিন্সিপাল মাদরাসায় সময় দিতে পারেন না; তাদের জন্য সুখবর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ