বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

উখিয়ায় ৫২ হাজার ইয়াবাসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়া উপজেলায় ৫২ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে তিনজনকে । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-৭ এর পৃথক অভিযানে বুধবার আটকের পর বৃস্পতিবার সকালে তাদের থানায় সোর্পদ্দ করা হয়।

জানা যায় যে, মাদকদ্রব্য অধিদপ্তরের টেকনাফ সার্কেলের সদস্যরা বুধবার রাতে উখিয়া সদর নুরুল হোটেল এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করে।

তারা হলেন, টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আবুল মনসুরের ছেলে মো. ইসমাঈল (১৯), ও চাপাইনবাবগঞ্জের জয়দেবপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আতিকুর রহমান (৩০)।

একইভাবে কক্সবাজারের র‌্যাব-৭ এর সদস্যরা উখিয়ার পালংখালী ইউনিয়নের উত্তর রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ কামাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমানকে (২৪) আটক করেছে।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা করে বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।

আরে পড়ুন- মধ্যাহ্ন ভোজে প্রধানমন্ত্রীকে যেসব রাজকীয় খাবার খাওয়ালেন বাদশাহ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ