মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক

উত্তরখানে গ্যাসলাইন থেকে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার উত্তরখানে চার দিন আগে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে পরিবারের ৫ সদস্য মারা গেছে।

জানা যায়, হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আফরোজা আক্তার পূর্ণিমা (৩০) মঙ্গলবার রাতে মারা যান। আর তার চাচাতো বোনের স্বামী ডাবলু মোল্লার (৩৩) মৃত্যু হয় আ সকালে।

পূর্ণিমার শরীরের ৮০ শতাংশ এবং ডাবলুর ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ১৩ অক্টোবর উত্তরখানের ব্যাপারীপাড়ার তিনতলা ওই ভবনের নিচতলায় পাইপ লাইনের ছিদ্র থেকে গ্যাস জমে গিয়েছিল। সেদিন ভোর ৪টার দিকে রান্নাঘরের চুলা জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন লেগে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আটজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে মোট পাঁচজনের মৃত্যু হল। ওই ঘটনায় দগ্ধ আরও তিনজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

প্রতিবেশীরা জানান, আগুন লাগার পর সেদিন সকালেই মো. আজিজুল ইসলাম (২৭) নামে একজনের মৃত্যু হয়। সন্ধ্যায় মারা যান তার স্ত্রী মুসলিমা বেগম (২০)। আজিজুলের ফুফু সুফিয়া বেগম মারা যান পরদিন রোববার।

রাজধানীর উত্তরখানে আগুন, নিহত ১ দগ্ধ ৮

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ