শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জার্মানিতে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানিতে একটি সেনা  বিমান বিধ্বস্তের ঘটনায় দুই নারী ও এক শিশু নিহত হয়েছে।

স্থানীয় সময় রোববার বিকেল পৌনে চারটার দিকে দেশটির হেসে রাজ্যের ফুলদা শহরের কাছাকাছি ওয়াসারকুপে পর্বতের এয়ারফিল্ডে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

বিমানটি অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনীতে আঘাত হানে।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে চারজনই বিমান আরোহী। দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানতে চেষ্টা করে যাচ্ছে পুলিশ।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিশুটির বয়স ১০ বছর।

৫৬ বছর বয়সী বিমানের পাইলট এবং আরও তিন আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার সময় আবহাওয়া অনুকূলে ছিল বলে জানানো হয়েছে। কি কারণে ওই দুর্ঘটনা ঘটে তা এখনো জানা যায়নি। পুলিশ এ দুর্ঘটনার তদন্ত করছে।

নির্বাচনের আগে বিলাসবহুল বিএমডব্লিউ পেলেন সিইসি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ