বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

গাজীপুরে ভূয়া ডিবি পুলিশ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে তিন ভূয়া ডিবি পুলিশকে c আটক করেছে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি ও একটি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, শরিয়তপুরের ডামুড্ডা থানার পূর্বকান্দি গ্রামের মৃত সামাদ মাষ্টারের ছেলে জহিরুল ইসলাম (৪৩), একই জেলার বেদেরগঞ্জ থানার কুটিজুলি গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে মাহবুব আলম (৩৮) ও গোসাইরহাট থানার শিবপুর গ্রামের আবুল বাশার কাজীর ছেলে মোঃ লিকন (৩২)। তারা ঢাকার সায়েদাবাদ, সবুজবাগ ও মীরহাজারীবাগ এলাকায় থাকে।

জিএমপি’র বাসন থানার ওসি মোক্তার হোসেন বলেন যে, রবিবার দুপুরে একটি চক্র ভূয়া ডিবি পুলিশ সেজে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তার শাহজালাল ইসলামী ব্যাংকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি মাইক্রোবাস নিয়ে অবস্থান নেয়।

গোপন সংবাদদের ভিত্তিতে পুলিশের একটি দল সাদা পোশাকে সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভূয়া ডিবি পুলিশের সদস্যরা পালিয়ে যেতে থাকে। পুলিশ তাদের ধাওয়া করে তিনজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে গ্রাহকরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পর ডিবি পুলিশ পরিচয়ে তারা তল্লাশীর নামে ওই গ্রাহকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিত। কখনো মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে গ্রাহকের টাকা পয়সা লুট করে আহতাবস্থায় তাদের বিভিন্নস্থানে ফেলে যেতো।

আরো পড়ুন-
এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?
ঐক্য প্রক্রিয়া নিয়ে মাহী-মান্নার ফোনালাপ ফাঁস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ