বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শরীফ (৩২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ডিবির ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কালিবাড়ি বাইলেন এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

নিহত শরীফ নগরীর কৃষ্টপুর দৌলতমুন্সি রোডের বাসিন্দা ছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি শাহ কামাল আকন্দ জানান, শনিবার রাত ১২ টার দিকে ডিবি’র দুইটি টিম কোতোয়ালী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।অভিযানে এক মাদক ব্যবসায়ী নিহত হয়।

হজরত আলী রা.-এর ১০টি অমীয় বাণী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ