বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

মিরপুরে গ্যাস থাকবে না সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অওয়ার ইসলাম: মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইনে প্রান্ত ক্যাপ স্থাপনের কারণে সোমবার (১৫ অক্টোবর) রাজধানীর মিরপুর ও এর আশপাশের এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সংযোগ থাকবে না।

এ দিন সকাল ১০টা-রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপক গোলাম মোস্তফা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনপাড়া ও কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের অ্যালাইনমেন্টে বিদ্যমান গ্যাস পাইপলাইনে প্রান্ত ক্যাপ স্থাপনের জন্য মিরপুর, কল্যাণপুর, দক্ষিণ পাইকপাড়া, মধ্য পাইকপাড়া, আহম্মদনগর, বশির উদ্দিন রোড, আনসার ক্যাম্প, মনিপুর, পীরেরবাগ, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, ইব্রাহীমপুর, কাফরুল, মিরপুর-১৩, ১৪, ভাষানটেক ও এর আশেপাশে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় মোট ২৮ জোড়া মেট্রোরেল রাজধানীর উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করবে।

সময় লাগবে ৪০ মিনিটেরও কম। প্রতি চার মিনিট পরপর ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে মেট্রোরেল।
আরো পড়ুন-
আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ