শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, কী জানানো হবে

মাইকেলের আঘাতে লণ্ডভণ্ড ফ্লোরিডা, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মাইকেলের আঘাতে ‘অকল্পনীয় ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর রিক স্কট।

তিনি বলেন, ‘অনেক পরিবার তাদের সব কিছু হারিয়েছে। অনেকে তাদের জীবন হারিয়েছে।’

এই ঘূর্ণিঝড়ের আঘাতে ফ্লোরিডার ওই অঞ্চলের অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, অনেক গাছ ভেঙ্গে গেছে এবং বিদ্যুৎ সরবারাহ বন্ধ হয়ে  গেছে। বুধবার ঘূর্ণিঝড় মাইকেল ওই অঙ্গরাজ্যে আঘাত হানে।

ঘূর্ণিঝড়ের আঘাতে এই পর্যন্ত ছয় জন নিহত হয়েছে বলে জানা গেছে।

ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) আবহাওয়াবিদ ডেনিস ফেল্টজেন জানিয়েছেন, আগের রেকর্ড অনুযায়ী এর আগে ফ্লোরিডার প্যানহ্যান্ডেলে চার মাত্রার কোনো ঝড় আঘাত হানেনি।

ফ্লোরিডার তিন লাখ ৭০ হাজারেরও বেশি লোককে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হলেও অনেকে এ সর্তকতা আমলে নেয়নি।

যুক্তরাষ্ট্রে আঘাত হানা তৃতীয় সর্বোচ্চ শক্তিশালী ঝড় মাইকেল। হারিকেনের তীব্রতা মাপা স্কেলে এর চাপ পৌঁছায় ৯১৯ মিলিবার-এ। এর আগে ১৯৬৯ সালে মিসিসিপি উপকূলে আঘাত হানা হারিকেন ক্যামিলি এবং ১৯৩৫ সালে ফ্লোরিডায় আঘাত হানা লেবার ডে হারিকেন এর চেয়ে তীব্র ছিল।

মাইকেলের প্রভাবে কয়েকটি এলাকায় আট ইঞ্চি এবং ফ্লোরিডায় এক ফুট বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়। ঝড়ের পর ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র : বিবিসি

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ