বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

মৌলভীবাজার-২ আসনে গণসংযোগ চালাচ্ছেন মাওলানা আছলাম রহমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোট সিলেটের বিভাগীয় সম্মেলন আগামী ৩ অক্টোবর বুধবার নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোট ৩০০ আসনে প্রার্থী দেবার চিন্তা ভাবনা করছে।

তিনি সিলেট বিভাগের মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

তিনি আরো বলেন, সিলেট থেকে ইসলামী ঐক্যজোটের নির্বাচনী কার্যক্রম শুরু হলো। আগামী ২১ অক্টোবর কুলাউড়ায় এক জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মাওলানা আছলাম রহমানীকে মৌলভীবাজার-২ আসনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

গত ৩ অক্টোবর বুধবার মাওলানা আছলাম রহমানীকে মৌলভীবাজার-২ আসনের প্রার্থী হিসেবে ঘোষণ দেয়ার পর থেকে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

ইতোমধ্যে প্রচারণার লক্ষ্যে পোস্টারিং, ফেস্টুন ও লিফলেট বিতরণ সহ পথসভা চালিয়ে যাচ্ছেন। তিনি দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

৩০০ আসনে বিএনপির খসড়া তালিকায় আছেন যারা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ