বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

মাদরাসা শিক্ষার্থীদের জন্য বিশেষ আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

বুযুর্গরা বলে থাকেন রাস্তা-ঘাটে চলতে ফিরতে যিকিরে ফিকিরে চলা। কিন্তু একজন তালিবে ইলমের জন্য তালিবে ইলম হাইছিয়্যাতে কোন্ দুআটি পড়লে ইলমে-আমলে তারাক্কি হবে এবং রিযায়ে ইলাহীর মাধ্যম হবে? জানালে উপকৃত হব। (রুহুল আমীন - মাদানীনগর, ঢাকা)

পরামর্শ: একজন তালিবুল ইলমের কর্তব্য হলো, দরস, মুতালাআ ও তামরীনের বাইরেও ইবাদত-বান্দেগী ও নির্ধারিত মামুলাত আদায়ের পর সর্বাবস্থায় অর্থাৎ চলতে ফিরতে, উঠতে-বসতে, এমনকি ঘুমানোর জন্য বিছানায় যাওয়ার পর ঘুম আসা পর্যন্ত ইলমের চর্চা ও ইলমের ফিকিরে মশগুল থাকা।

যেমন- কোনো মাসায়েল মুখস্ত করতে থাকবে বা চিন্তা করতে থাকবে, জটিল কোনো মাসাআলার সমাধান নিয়ে ভাববে আর একজন তালেবে ইলম হিসেবে বিভিন্ন সময়ের ও অবস্থার মাসনূন দুআগুলোর পাশাপাশি ইলম ও আমলের উন্নতির জন্যও বেশি বেশি দুআ করবে।

এ বিষয়েও অনেক মাসনূন ও মাছূর দুআ রয়েছে। যেমন-

اللهم إني أسئلك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا

(মুসনাদে আহমাদ, ৬/২৯৪; আমালুল ইয়াওমি ওয়াল লাইলা, নাসায়ী ১০২; সুনানে ইবনে মাজাহ, হাদীস: ৯২৫)

اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما

(মুসান্নাফে ইবনে আবি শায়বাহ, হাদীস: ৩০০০৬; জামে তিরমিযী, হাদীস: ৩৫৯৯

اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها

(সহীহ মুসলিম, হাদীস: ২৭২২)

উৎস: মাসিক আল-কাউসার।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ