মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

'আল্লামা আহমদ শফীকে নিয়ে অনভিপ্রেত বিতর্ক বন্ধ করুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মামুনুল হক
আলেম ও সংগঠক

হেফাজতে ইসলাম, আল্লামা আহমদ শফী এবং কওমি মাদরাসা সনদের স্বীকৃতি বিল পাশ ও পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে দেশের ধর্মীয় অঙ্গণে বিরাজ করছে চরম অস্থিরতা৷ কওমি সংশ্লিষ্ট উপরোক্ত বিষয়গুলো নিয়ে কওমি মহলের ভিতর ও বাইরের অনেককেই বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে৷

কওমি সমালোচনার জবাব

চলমান এই বিতর্কে দেশপ্রেমিক ইসলামি শক্তির মাঝে বিরোধ ও বিভক্তি সৃষ্টির সমূহ আশংকা দেখা দিয়েছে৷ এমতাবস্থায় ইসলামপ্রিয় জনতা যেমন বিব্রতকর অবস্থার শিকার, তেমনি তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ছে হতাশা৷ তাদের মধ্যে তৈরি হচ্ছে শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী নেতৃত্বের ব্যপারে অনাস্থা৷

সার্বিক অবস্থা দৃষ্টে চলমান এই পরিস্থিতিকে ইসলাম ও দেশের বিরুদ্ধে সুগভীর এক ষড়যন্ত্র বলেই মনে হচ্ছে৷ এই পরিস্থিতি সামাল দিতে না পারলে আল্লাহ না করুন সংশ্লিষ্ট সবাইকেই চরম মাশুল দিতে হবে৷ এজন্য সবাইকে ধৈর্য, সহনশীলতা ও অবিচলতার সাথে পরিস্থিতি উৎরাতে হবে৷

চলমান বিতর্ক ও আলোচনার প্রেক্ষিতে আমরা সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে, আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী আজ শুধু একজন ব্যক্তি নন, বরং ওলামায়ে কেরামের শীর্ষ রাহবার ও দেশপ্রেমিক ইসলামি জনতার ঐক্য ও সংহতির প্রতীক৷

তিনি বাংলাদেশে নাস্তিক্যবাদবিরোধী অভূতপূর্ব গণজাগরণের মহানায়ক৷ ইসলামবিরোধী অপশক্তির সাক্ষাৎ আতংক৷ দীর্ঘ কর্মজীবনে সাফল্যের ধাপগুলো একে একে অতিক্রম করে তিনি এখন অনন্য উচ্চতায় আসীন অবিসংবাদিত এক নেতা৷

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

সরলপ্রাণ এই মহান ব্যক্তির সর্বজন গ্রহণযোগ্যতা ও অভূতপূর্ব নেতৃত্বকে নিয়ে আজ দুটিপক্ষ অনভিপ্রেত টানা-হেঁচড়া শুরু করেছে৷ একটিপক্ষ তার বিপুল জনপ্রিয়তাকে পূঁজি করে ক্ষুদ্র স্বার্থ হাসিলের চেষ্টা করছে, তো অন্যপক্ষ নিজেদের ব্যর্থতা ও ক্ষোভের গ্লানি তার উপর আরোপের কসরত করছে৷

আফসোস, একজন নবতীপর অসুস্থ মহান বুযুর্গকে নিয়ে এ কেমন নিষ্ঠুর জুলুমের খেলা চলছে! আমরা উভয়পক্ষকে অনুরোধ জানাই, আল্লাহর ওয়াস্তে এই বিপজ্জনক আত্মঘাতি খেলা বন্ধ করুন৷

যারা নিজেদের অভিলাস পূর্ণ করতে আল্লামা আহমদ শফীর নামকà