রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

শাহবাগ মোড়ে কোটার দাবিতে প্রতিবন্ধীদের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটার দাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

আজ বিকাল ৩টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে ‘বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ’ এই কর্মসূচি শুরু করে।

সংগঠনটির নেতারা বলেন, তারা সরকারি চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষণের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা আন্দোলন চালিয়ে যাবেন দাবি আদায় না হওয়া পর্যন্ত। এ বিষয়ে ১১ দফা দাবি তুলে ধরে সন্ধ্যায় সংগঠনটি সংবাদ সম্মেলন করেছে।

এ দিকে পৃথক স্থানে বিকাল ৫টা থেকে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে সংগঠনটির সদস্যরা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

প্রসঙ্গত, মন্ত্রিপরিষদ গত বুধবার এক বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করে মন্ত্রিসভা।

কওমি মাদরাসা বিলে রাষ্ট্রপতির সাক্ষর

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ