মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

রাশিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার পশ্চিমাঞ্চলে দু’টো যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে অন্তত ১৩ জনের।

এ ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার রাজধানী মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনার শিকার হয় বাস দুটি।

দুর্ঘটনায় নিহতদের সবাই একটি মিনিবাসের আরোহী। দুর্ঘটনা কবলিত আরেকটি বাসের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জানা গেছে, নির্দিষ্ট লেন থেকে ছিটকে বড় বাসটিকে ধাক্কা দেয় মিনিবাসটি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ