বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

গাইবান্ধায় বিএনপি’র নবগঠিত কমিটি’র আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পলাশবাড়ী উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ আগষ্ট) সকালে বিএনপি’র দলীয় অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। এ সময় সভাপতিত্ব করেন বিএনপি’র আহবায়ক আব্দুস সামাদ মন্ডল।

এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন -জেলা কমিটির বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, বিশেষ অতিথি জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন বাবু ও আনিছুর রহমান নাদিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ।

জেলা কৃষকদল সভাপতি ইলিয়াস হোসেন, পলাশবাড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম রাজা, আব্দুর রউফ আঞ্জু প্রধান, মুকুল আহম্মেদ, বিএনপি নেতা আবুল বাশার লিটন, আব্দুল আউয়াল প্রধান, যুবদল আহবায়ক মোশফেকুর রহমান রিপন, কৃষকদল সভাপতি শফিকুল ইসলাম ছকু, শ্রমিকদল সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক শাহ জালাল প্রমুখ।

এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে ২ মরদেহ উদ্ধার

ব্যস্ততার জন্য যেসব পিন্সিপাল মাদরাসায় সময় দিতে পারেন না; তাদের জন্য সুখবর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ