মুফতি মুহাম্মদ শফী উসমানি রহ.
রাজনীতি ও অর্থনীতির অঙ্গনে এবং পদ ও পদবির প্রতিযােগিতার ময়দানে যে বাড়াবাড়ি ও সীমালঙ্ন হচ্ছে তার প্রতিকার করা তাে আমাদের সাধ্যে নেই। কিন্তু দ্বীনি ও ধর্মীয় কাজে নিয়ােজিত দলগুলাের নীতি ও কর্মপন্থার যে বিরােধ তা বােধহয় দূর করা সম্ভব। কারণ, সবার লক্ষ্য অভিন্ন।
আর লক্ষ্য অর্জনে সফলতার জন্য তা অপরিহার্য। যদি আমরা ইসলামের বুনিয়াদি উসূল ও মৌলনীতি সংরক্ষণ এবং নাস্তিকতা ও ধর্মহীনতার স্রোত মােকাবেলাকে সত্যিকার অর্থে মূল লক্ষ্য মনে করি তাহলে এটিই সেই ঐক্যের বিন্দু যেখানে এসে মুসলিমদের সব ফের্কা ও দল একত্র হয়ে কাজ করতে পারে। আর তখনই এই স্রোতের বিপরীতে কোনাে বলিষ্ঠ পদক্ষেপ কার্যকর হতে পারে।
কিন্তু বাস্তব দিকে তাকালে বলতে হয়, এই মূল লক্ষ্যটিই আমাদের দৃষ্টি থেকে গায়েব হয়ে গেছে। এ কারণে আমাদের সমস্ত সামর্থ্য এবং জ্ঞান ও গবেষণার সমুদয় শক্তি নিজেদের ইখতিলাফি মাসআলায় ব্যয় হচ্ছে। ওগুলােই আমাদের ওয়াজ, জলসা, পত্রিকা ও বই-পুস্তকের আলােচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আমাদের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষ এ কথা মনে করতে বাধ্য হচ্ছে যে, ইসলামধর্ম শুধু এই দুই-চার জিনিসের নাম। আরও আক্ষেপের বিষয় এই যে, ইখতিলাফি মাসআলাসমূহে যে দিকটি কেউ অবলম্বন করেছে তার বিপরীতটিকে গােমরাহি এবং ইসলামের সাথে শত্রুতা আখ্যা দিচ্ছে।
ফলে আমাদের যে শক্তি কুফর, নাস্তিকতা, ধর্মহীনতা এবং সমাজে বাড়তে থাকা বেহায়াপনার মােকাবেলায় ব্যয় হতে পারত তা এখন পারস্পরিক কলহবিবাদে ব্যয় হচ্ছে।
ইসলাম ও ঈমান আমাদের যে ময়দানে লড়াই ও আত্মত্যাগের আহ্বান জানায় সেই ময়দান শত্রুর আক্রমণের জন্য খালি পড়ে আছে। আমাদের সমাজ অপরাধ ও অন্যায়ে ভরপুর, আমলআখলাক বরবাদ, চুক্তি ও লেনদেনে ধোঁকাবাজি, সুদ, জুয়া, মদ, শূকর, অশ্লীলতা, নির্লজ্জতা ও অপরাধপ্রবণতà