শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

আ.লীগ এমপির বিরুদ্ধে যুবলীগ নেতার মায়ের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট-৩ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের বিরুদ্ধে মামলা করেছেন প্রবাসী এক যুবলীগ নেতার মা।

বুধবার দুপুরে সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতে হত্যার হুমকি প্রদানের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক ফারজানা শাকিলা মুমু চৌধুরী মামলার শুনানি শেষে আদেশ অপেক্ষমান রেখেছেন।

মামলা দায়েরকারী মনোয়ারা বেগম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কে এস টিল্লা এলাকার মৃত আফাজুল ইসলামের স্ত্রী। তার ছেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যুক্তরাজ্য যুবলীগ নেতা আশফাকুল ইসলাম সাব্বির। মামলায় একমাত্র এমপি কয়েসকেই আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহসিন জানান, মনোয়ারা বেগম মামলার আবেদনে আদালতের কাছে এমপি কয়েসের বিরুদ্ধে তার প্রবাসী ছেলে আশফাকুল ইসলাম সাব্বিরকে হত্যার হুমকি প্রদানের অভিযোগ করেছেন।

তিনি বলেন, ‘সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস আইনের ৫০০/৫০৬ ধারায় দণ্ডনীয় অপরাধ করেছেন।’

মামলার বাদী মনোয়ারা বেগম বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় আমার ছেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যুক্তরাজ্য যুবলীগ নেতা আশফাকুল ইসলাম সাব্বিরকে নিয়ে অশালীন, অকথ্য মন্তব্য করেন সাংসদ কয়েস। তিনি প্রকাশ্যে আমার ছেলেকে হত্যার হুমকিও দিয়েছেন।’

সেদিন সভামঞ্চ থেকে নেমে এমপি কয়েস তাকে ও তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও মামলায় উল্লেখ করেছেন মনোয়ারা।

ইন্দোনেশিয়ায় এবার অগ্ন্যুৎপাত; ব্যাপয় ক্ষতির আশঙ্কা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ