শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

বিশ্বের কেউ যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং আরো নিষেধাজ্ঞা দেয়ার হুমকি অন্যায় ও অসঙ্গত।সোমবার তুর্কি পার্লামেন্টে দেয়া এক ভাষণে এরদোগান এ মন্তব্য করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আঞ্চলিক ঘটনাপ্রবাহ থেকে ইরানকে বাদ দেয়ার প্রচেষ্টা সমীচীন নয়।

তুরস্ক মুসলিম বিশ্বের নেতৃত্বের পথে

এরদোগান বলেন, সংলাপের পরিবর্তে ব্ল্যাকমেইল করার যে নীতি মার্কিন সরকার গ্রহণ করেছে তা ভুল ও অন্যায়। আমেরিকার ভুল নীতির কারণে এখন আর বিশ্বের কেউ ওয়াশিংটনকে বিশ্বাস করে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় ইরানের বিরুদ্ধে ‘কঠোরতম’ নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন।

একইসাথে তিনি ইরানকে একঘরে করে রাখার জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানান। ট্রাম্প ইরানকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের দায়ে অভিযুক্ত করে বলেন, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে হস্তক্ষেপ করছে তেহরান।

সূত্র: আনাদোলু এজেন্সি

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: এখন সরকারি মাদরাসার ছাত্ররা কওমিতে এসে পরীক্ষা দেবে: আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ