শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

বিএনপির শীর্ষ দুই নেতার আগাম জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও দলীয় নেতা সানাউল্লাহ মিয়ার আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। পুলিশের কাজে বাধা দেয়া ও নাশকতার অভিযোগে করা মামলায় আজ মঙ্গলবার তাদের জামিন মঞ্জুর করেন আদালত। পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত এই জামিনে থাকবেন তারা।

বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। আদালতে বিএনপির এই দুই আইনজীবী নেতার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন।

আদালত থেকে বের হওয়ার পর তারা জানান, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে একটি মামলা হয়।

আর খিলগাঁও থানায় সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে চারটি মামলা হয়। এসব মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন: পুলিশের কাছ থেকে জামায়াত নেতাকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতা

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ