বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

জামায়াত নেতাকে ‘ছিনিয়ে নেওয়ার’ ঘটনায় আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ জামায়াত নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

উল্লাপাড়া থানার এসআই রিপন কুমার সাহা জানান, পাঁচজনকে আটক ছাড়াও এ ঘটনায় জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

তাবলীগ জামায়াত ও দেওবন্দিগণ (পেপারব্যাক)

তবে হাতকড়াসহ পলাতক উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জামায়াত নেতা আলাউদ্দিন উপজেলার ভেংড়ী গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। তার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় সন্ত্রাস ও নাশকতায় ২০টি মামলা রয়েছে।

উল্লেখ্য, সোমবার উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক রিপনসহ ছয় পুলিশ সদস্য বাড়িটিতে অভিযান চালিয়ে আটক করেন জামায়াত নেতাকর্মীকে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আটকের পর পুলিশ আলাউদ্দিন আল আজাদ গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা হামলা চালায় পুলিশের ওপর। এ সময় হামলাকারীরা পুলিশ সদস্যদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একই সঙ্গে হাতকড়াসহই ছিনতাই করে নিয়ে যায় আলাউদ্দিন আল আজাদকে।

আরও পড়ুন: পুলিশের কাছ থেকে জামায়াত নেতাকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতা

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ