বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

গাজীপুরে বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত, দগ্ধ ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও ২০ জন।

মঙ্গলবার (২ অক্টোবর) পৌন ১২টার দিকে টঙ্গীর বিশফিট শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ন্যাশনাল ফ্যান কারখানার কর্মচারী আবদুল রহীম জানান, প্রতিদিনের মতো আজ কারখানায় সকালে এসে কাজ শুরু করি। হঠাৎ বেলা পৌনে ১২টার দিকে কারখানার বয়লার বিস্ফোরিত হয়। এখন পর্যন্ত দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ সময় দগ্ধ হয়েছেন আরও ২০ শ্রমিক। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ওসি।

আরও পড়ুন: পুলিশের কাছ থেকে জামায়াত নেতাকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতা

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ