বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

খালেদার মুক্তি চেয়ে স্লোগান দেয়ার সময় বিএনপি নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে স্লোগান দিতে দেয়ার সময় মৃত্যু হয়েছে এক নেতার।

তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আ. হান্নান মাতুব্বর।

মঙ্গলবার সকাল সাড়ে ৮চায় নগরকান্দার পোড়াদিয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পোড়াদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আ. হান্নানকে।

তার জানাজায় নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান, সাবেক চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুলসহ বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।

উল্লেখ্য, বিএনপি নেতা আ. হান্নানের প্রথম জানাজা সোমবার বাদ আছর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

এদিকে আ. হান্নান মাতুব্বরের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল, মওদুদসহ বিএনপির শীর্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ