মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে নতুন পদক্ষেপ ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা শরনার্থী ইস্যুতে নতুন পদক্ষেপ নিচ্ছে ভারত। রাজ্যগুলোকে তাদের নিজ নিজ এলাকায় থাকা রোহিঙ্গাদের চিহ্নিত করতে বলেছে ভারত সরকার। বিষয়টি কূটনৈতিক চ্যানেলে মিয়ানমারের কাছে তুলে ধরার পরিকল্পনা করছে দেশটি।

রোহিঙ্গা বউ

সোমবার কলকাতায় ইস্টার্ন জোনাল কাউন্সিলের মিটিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, রাজ্যকে বলা হয়েছে তাদের (রোহিঙ্গা) চিহ্নিত করতে। তাদের বায়োমেট্রিকও করতে হবে। তারপর কেন্দ্রে খবর পাঠাতে হবে।

‘কেন্দ্রীয় সরকার কূটনৈতিক চ্যানেলে মিয়ানমারের সঙ্গে যথাযথ পদক্ষেপ নিবে এবং বিষয়টির সমাধান করবে।’

এরআগে রাজনাথ সিং বলেছিলেন, ভারতে থাকা সব রোহিঙ্গাই অবৈধ অভিবাসী। কারণ তারা কেউই শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থনা করেনি।

এসময় তিনি বিরোধী দলকে অনুরোধ করেন, এটাকে কোনো রাজনৈতিক ইস্যু না বানানোর জন্য।

বৃহস্পতিবার বিজেপির কেরালা স্টেট কাউন্সিলের মিটিংয়ে রাজনাথ সিং বলেছিলেন, বর্তমানে রোহিঙ্গাদের অবস্থান উত্তরপূর্ব রাজ্যগুলোতে সীমাবদ্ধ নেই। তারা কেরালাসহ দক্ষিণের রাজ্যগুলোতেও ঢুকে গেছে।

কেরালার রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ) গতকাল কর্তৃপক্ষকে সতর্ক করেন অনেক অনেক শরণার্থীর অবস্থান বিষয়ে। তারা অন্তত ১৪টি ট্রেনের তালিকা দিয়েছেন যেগুলোতে করে রোহিঙ্গারা উত্তরপূর্ব রাজ্যগুলো থেকে কেরালায় পৌঁছাতে পারেন।

এক চিঠিতে দক্ষিণাঞ্চলের রেলওয়ের চিফ সিকিউরিটি কমিশনার রেলওয়ে কর্তৃপক্ষকে বলেছেন, কোনো রোহিঙ্গা পাওয়া গেলে যেন আরপিএফের কাছে হস্তান্তর করা হয় এবং একটি রিপোর্ট দেওয়া হয়।

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: এখন সরকারি মাদরাসার ছাত্ররা কওমিতে এসে পরীক্ষা দেবে: আল্লামা শফী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ