বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

গোয়াইনঘাট ছাত্র জমিয়তের কাউন্সিল; সভাপতি নোমান সম্পাদক ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর শনিবার গোয়াইনঘাট উপজেলা জমিয়তের আহবায়ক শায়খুল হাদীস মুফতী আব্দুর রহমান ক্বাসিমী’র উদ্বোধনী নসিহতের মধ্য দিয়ে কাউন্সিল ও কর্মী সম্মেলন শুরু হয়।

গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা কায়সান মাহমুদ আকবরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক দেলওয়ার হুসাইন ইমরান’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, গোয়াইনঘাট উপজেলা ২০ দলীয় জোটের সদস্য সচিব ও গোয়াইনঘাট জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ফরিদ উদ্দিন কয়েস।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা রফিক আহমদ মহল্লী।

কাউন্সিলে মাওলানা ফখরুল ইসলাম নোমানকে সভাপতি, দেলওয়ার হুসাইন ইমরানকে সাধারণ সম্পাদক, শাব্বির আহমদকে সাংগঠনিক সম্পাদক ও আল আমিন ইসলামকে প্রচার সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট গোয়াইনঘাট উপজেলা কমিটি ঘোষণা করেন উপজেলা জমিয়তের আহবায়ক মুফতী আব্দুর রহমান ক্বাসিমী।

কাউন্সিলে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুল জব্বার শামিম, মাসুক আহমদ মাহীন, কে এম হেলাল আহমদ, এমাদ উদ্দিন, সালেহ আহমদ, ক্বারী আল আমীন ইসলামপুরী, মুসলিম উদ্দিন, হাফিজ জয়নুদ্দীন, আশিকুর রহমান তামিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও কওমি স্বীকৃতি বাস্তবায়িত হওয়ায় সংশ্লিষ্ট সকলের শুকরিয়া আদায় করে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

কাতার দুহা সিটি জমিয়তের অভিষেক ও শপথ অনুষ্ঠান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ