বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

ফুলবাড়ীতে মোবাইল চুরি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার নাগদাহ গ্রামে এ সংঘর্ষের শুরু হলে, খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আবুল হোসেনের বাড়ী থেকে মোবাইল চুরি গেছে বলে চিৎকার শুরু হয় ।

তারা প্রতিবেশী আজিজুলের পরিবারকে সন্দেহ করে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে উভয় পরিবারের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে জুলেখা (২৭), নুর হোসেন (৫৫),সুফিয়া বেগম (৪০), আবুল হোসেন (৫৫), আবু সায়েম (৩০), আবু সাঈদ (২০), জিয়াউর রহমান (১৭), আসমা (২৫), এরশাদ (২০) ও আজিজুল হক আহত হয়।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ফুলবাড়ী থানার ডিউটি অফিসার শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ