বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

মিরসরাইয়ে ৫দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিরসরাইয়ে ৫দিন ধরে আব্দুল আজিজ (১০) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। সে উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাষ্টার পাড়া এফদার আলী টেন্ডল বাড়ির মোঃ আলমের পুত্র। এই বিষয়ে আজিজের পিতা বাদি হয়ে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়রী (নং ১৩৫৯) দায়ের করেন।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

জানা গেছে, আজিজ উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস হাফেজিয়া মাদরায় হোস্টেলে থেকে পড়াশোনা করতো। গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে তাঁর পিতা মাদরাসায় খবর নিতে গেলে শিক্ষকরা জানায় আজিজ বাড়িতে গেছে। কিন্তু সে বাড়ি যায়নি।

পরে আত্মীয় স্বজনের বাড়ি ও বিভিন্ন এলাকায় খোঁজ করে তাকে পাওয়া যায়নি। যাওয়ার সময় আজিজের গায়ে সাদা পাঞ্জাবী ছিলো। গায়ের রং ফর্সা। মুখমন্ডল গোলাকার। উচ্চতা ৪ফুট ৫ ইঞ্চি। সে মিরসরাইয়ের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই মোবাইল নম্বরে (০১৭২৪৫১৩৮৮২) যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পিতা।

এই বিষয়ে মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, এক মাদরাসা ছাত্র নিখোঁজের বিষয়ে থানায় ডায়রী করা হয়েছে। আমরা বিভিন্ন থানায় ওই ছাত্রের ছবি সহ ম্যাসেজ পাঠিয়ে দিয়েছি এবং খোঁজ খবর নিচ্ছি।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ