মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রখ্যাত ক্বারী আবু রায়হানের ওপর হামলা, অভিযোগের তির জামায়াতের দিকে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারে স্থানান্তর, অবস্থা পর্যবেক্ষণ করবে ১৩ সদস্যের কমিটি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি

দেশে ফিরেছেন ১ লাখ ২০ হাজার ২৭৯ জন হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত শেষদিনের মতো বাংলাদেশ হজ প্লাজা দিয়ে হাজিরা বাংলাদেশের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন।

আজ বুধবার থেকে যথারীতি পার্শ্ববর্তী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অবশিষ্ট হজযাত্রীরা দেশে ফিরবেন।

জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত পবিত্র হজ পালন শেষে মোট ১ লাখ ২০ হাজার ২৭৯ জন হজযাত্রী দেশে ফিরে এসেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১৮৬টিসহ মোট ৩৪২টি ফ্লাইট এসব যাত্রী পরিবহন করে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬০ হাজার ৮৭০ জন ও সৌদি এয়ারলাইন্স ৫৯ হাজার ৪০৯ জন যাত্রী পরিবহন করে।

দেশে ফিরে আসা ১ লাখ ২০ হাজার ২৭৯ জন হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৩ হাজার ৫০৮ জন হজযাত্রী রয়েছেন।

গত ২০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। ২৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলতি বছরের শেষ হজ ফ্লাইট আজ বুধবার শেষ হচ্ছে।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ