শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মুসলিম বিশ্ব নিয়ে সৌদি বাদশাহকে এরদোগানের বিশেষ বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে মুসলিম বিশ্ব বিপজ্জনক চ্যালেঞ্জর মুখে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। রোববার সৌদি আরবের ৮৮তম জাতীয় দিবস উপলক্ষে পাঠানো এক বার্তায় এরদোগানন বলেন, এই অবস্থায় মুসলিম বিশ্বের স্থিতিশীলতা প্রয়োজন।

নাইন ইলেভেন সৌদি আরব গোপন দলিল

এরদোগান বলেন, ইসলামি বিশ্ব এখন গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। অন্য যে কোনও সময়ের চেয়ে এখন শান্তি ও স্থিতিশীলতা বেশি প্রয়োজন। এই অবস্থায় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাধারণ লক্ষে সংহতি জানানো প্রয়োজন।

মধ্যপ্রাচ্যে একাধিক সংঘাত চলমান। বিশেষ করে সিরিয়া, ইয়েমেন ও লিবিয়াতে চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের অনেক দেশ জড়িয়ে পড়েছে।

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট ইরান সমর্থিত হুথি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। অভিযানে বেসামরিক হত্যায় আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের সমালোচনা মুখে পড়েছে সৌদি আরব। এমতাবস্থায়  সৌদিকে এ বার্তা দিল তুরস্ক।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

এদিকে, গতকাল সৌদি আরবের ৮৮ তম জাতীয় দিবস উপলক্ষ্যে সোমবার এক বক্তব্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বলেছেন, আজ আমরা গর্বিত।  আমাদের দেশ আন্তর্জাতিকভাবে মুসলিম ও আরব বিশ্বের সবচেয়ে উঁচু অবস্থানে আছে।  আমরা আমাদের কর্তৃত্বে কাউকে হাত দিতে দেব না।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে দেশ ও ইসলাম নিয়ে সৌদি যুবরাজের ভাষণ

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ