মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কারবালা নিয়ে শেখ এনামের গান ‘মুজে কুফা ওয়ালো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল ইসলাম কাসিমী: চলছে হিজরি সনের প্রথম মাস; মুহাররম। এ মাসটি কুরআনে বর্ণিত চারটি সম্মানিত মাসের একটি। মাসটি যেমন আমাদের কাছে অনেক ফজিলত সম্পন্ন। অন্যদিকে থেকে ঠিক তেমনি শোকে ভরপুর।

দশই মুহাররম পৃথিবীর ইতিহাসে ঘটে যায় একটি হৃদয়বিদারক ঘটনা। ইয়াজিদ বাহিনীর উপর্যপুরি তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করে মাটিতে লুটিয়ে পড়েন নবীজি দৌহিত্র হুসাইন রাযি.।

কারবালার আকাশ-বাতাস হুসাইনের ভালোবাসায় বুক ফাটা আর্তনাদে অশ্রু বিসর্জন করে। অসহায়ত্বের চাদরে আবৃত হয়ে সবকিছু। মাওলার পানে দু'হাত উঠিয়ে হুসাইন বলতে থাকেন, হে আল্লাহ! তুমি এদের গুনে গুনে রাখো, কাউকেও ছাড় দিও না’।

কারবালা নিয়ে অনেক পুস্তক রচনা হয়েছে। তৈরি হয়েছে অনেক ডকুমেন্টারিও৷ এবার উর্দু ভাষায় এক উর্দু কবির গান কভার করলেন ইনভাইট শিল্পী গোষ্ঠীর শেখ এনাম। পুরো গানটি ফুটে উঠেছে হজরত হুসাইন রা.-এর না বলা কারবালার আর্তনাদগুলো।

গানটির টাইটেল লিরিকের অর্থ হলো- 'হে কুফাবাসী! আমি আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে'। বেশ হৃদয়বিদারক কথামালা।

এনামের শান্তশিষ্ট কণ্ঠ গানটিকে অন্যরকম প্রাণ দিয়েছে। তাইতো ভারচুয়ালে প্রশংসায় ভাসছেন শেখ এনাম। গানটি প্রকাশ করেছে- জনপ্রিয় ইউটিউবে চ্যানেল; katib tv।

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

ম্যানেজমেন্টে ছিলেন কাতিব টিভি কর্ণধার ইনাম বিন সিদ্দিক। ভিডিও ক্লিপের ডিরেক্টর ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শালিন আহমেদ।

ইনভাইটের সংগীত পরিচালক আনওয়ারুল কারীম মুস্তাজাবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা পুরনো বেশ কয়েকটি গান নতুন করে করার কাজ হাতে নিয়েছি। তাছাড়া আরো কয়েকটি নতুন গানের কাজ চলছে। তা শিগগির কাতিব টিভিতে আসছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ