বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

কক্সবাজারে অস্ত্র কারখানার সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের মহেশখালীতে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যায় বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলীতে এ অভিযান চালানো হয়।

চাকরি আপনাকে খুঁজছে

ওসি বলেন, বড় মহেশখালীর পাহাড়ি এলাকায় একটি চক্র অস্ত্র মজুদ করেছে, এমন খবরে সন্ধ্যায় পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে বেশ কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ মোহম্মদ ইসহাক নামে একজনকে আটক করে।

ওসি আরও বলেন, পরে পুলিশ আটক ওই ব্যক্তির তথ্য অনুযায়ী একটি অস্ত্রের কারখানার সন্ধান পায়। সেখান থেকে ১০টি দেশে তৈরি বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

আরও পড়ুন: মাকে নিয়ে গাওয়া চারটি ইসলামি সঙ্গীত (ভিডিও)

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ