বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

কিশোরগঞ্জে বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কিশোরগঞ্জ সদর উপজেলায় বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার বিকাল ৪টার দিকে কিশোরঞ্জ শহরতলির কাটাবাড়িয়া এলাকায় নেত্রকোনার কেন্দুয়া থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে সিলেট থেকে আসা ময়মনসিংহগামী জালালাবাদ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১২-০৫৮০) মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মোটর সাইকেল চালক রফিকুল ইসলাম কেন্দুয়ার মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে এবং রুবেল মিয়া একই গ্রামের আফছু মিয়ার ছেলে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী কেন্দুয়া যাওয়ার পথে কাটাবাড়িয়া এলাকায় পিছন দিক থেকে ময়মনসিংহের মুক্তগাছাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম ও তার শিশু সন্তান শাহরিয়ার মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে এসেছে। তবে বাসচালক পালিয়ে গেছে।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে কওমি আলেমরা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ