সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে যোগ দেবেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তফ্রন্ট ও গণফোরামের উদ্যোগে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। জানা গেছে, ঐক্য প্রক্রিয়ার ঢাকার সমাবেশে বিএনপি প্রতিনিধির উপস্থিতি চেয়ে গত ১৯ সেপ্টেম্বর আমন্ত্রণ জানানো হয়।

পরে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় প্রতিনিধি দল চূড়ান্ত করা হয়। দেশের সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ছাড়াও যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ডা. এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী।

জেএসডি সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ আরো কয়েকটি রাজনৈতিক দল এ ঐক্য প্রক্রিয়ার সঙ্গে আছে।

আরও পড়ুন: হাইয়াতুল উলয়ার পরীক্ষা প্রস্তুতি কমিটির বৈঠক বৃহস্পতিবার

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ