শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

এবার সড়কপথে আ’লীগের নির্বাচনী যাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের উন্নয়নের বার্তা জনে জনে পৌঁছে দিতে তৃতীয় দফা নির্বাচনী যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ। শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে এই যাত্রা শুরু হয়।

নির্বাচনী সড়ক যাত্রায় এবার ৯টি স্পটে পথসভা হবে। সফরের সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছাতে বিমান ও ট্রেন যাত্রার পর সড়ক পথে নির্বাচনী যাত্রায় চট্রগ্রাম কক্সবাজার যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা।

সুখময় জীবন উপভোগ করুন

তিনি বলেন, আমাদের সরকারের উন্নয়নেই নৌকা ভাসতে ভাসতে আগামী ডিসেম্বরে বিজয়ের বন্দরে পৌঁছাবে।

আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এ পথসভা শুরু করেছে আওয়ামী লীগ। গত ৩০ আগস্ট আকাশ পথে ঢাকা থেকে সিলেটে যাত্রার মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনী যাত্রা। এরপর ৮ সেপ্টেম্বর ট্রেনযোগে নীলফামারীর পথে দ্বিতীয় দফায় আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা হয়। এবারের যাত্রা শেষ হবে ২৪ সেপ্টেম্বর।

তৃতীয় দফা যাত্রার প্রথম দিন শনিবার কুমিল্লার ইলিয়টগঞ্জ স্কুল মাঠ, কুমিল্লা টাউন হল মাঠ, এইচ জে পাইলট হাইস্কুল মাঠ, চৌদ্দগ্রাম, ফেনী ট্রাংক রোড জিরো পয়েন্ট, সীতাকুণ্ডু হাই স্কুল মাঠ এলাকায় পথসভা নির্ধারিত রয়েছে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

দ্বিতীয় দিন রোববার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের শিকলবাহা ক্রসিং, এস আর স্কয়ার কর্ণফুলী, মেহেরুন্নেসা স্কুল মাঠ চুনতি লোহাগাড়া চট্টগ্রাম, চকরিয়া বাসস্ট্যান্ড চট্টগ্রাম, কক্সবাজার ঈদগাহ মাঠের সমাবেশ দিয়ে শেষ হবে এবারের নির্বাচনী যাত্রা।

আওয়ামী লীগের প্রেসিডয়াম সদস্য আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ কেন্দ্রীয় নেতারা সফরসঙ্গী হিসেবে আছেন।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ