বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

নানিয়ারচরে ইউপিডিএফ’র ২ কর্মীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউপিডিএফ’র দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে উপজেলার রামসুপারি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন রামসুপারি পাড়া এলাকার আকর্ষণ চাকমা (৪২) ও শ্যামল কান্তি চাকমা (৩০)।
তারা ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের চাঁদা আদায়ের কালেক্টর ছিলেন বলে জানা গেছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, শুক্রবার ভোরে রামসুপারি পাড়া এলাকার নিজ বাসা থেকে ঘুম থেকে তুলে বাইরে এনে ওই দুজনের ওপর ৭-৮ রাউন্ড গুলি করে তাদের মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা।

ওসি আরও জানান, নিহতরা আগে জেএসএসের (সংস্কার) কর্মী ছিলেন। পরে তারা দল পাল্টে ইউপিডিএফ (প্রসিত) করায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কিংবা জেএসএস (সংস্কার) গ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:
সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে
কওমী স্বীকৃতিকে কীভাবে দেখছেন অভিভাবকরা?
প্রধানমন্ত্রীকে কওমি জনতার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

কম খরচে কওমী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের বিস্তারিত তথ্য জানুন

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ