বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

স্বীকৃতির যথাযথ মূল্যায়ন করার আহ্বান আল্লামা আশরাফ আলীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

জাতীয় সংসদে কওমি মাদরাসা সনদের বিল পাস হওয়ায় সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) সিনিয়র সহ সভাপতি ও হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী।

তিনি বলেন, কওমি মাদরাসার স্বীকৃতি পাস হওয়ায় প্রথমে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে শুকরিয়া আদায় করছি, অামাদের বর্তমান সরকারের।

সুপ্রভাত মাদরাসা

সংসদে কওমি স্বীকৃতি বিল পাস হওয়ায় আজ (২০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আসরের নামাজের পর রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মুকাররম উত্তর গেট থেকে বাংলাদেশ কওমি মাদারাসা শিক্ষা বোর্ড বেফাকের আয়োজিত শুকরিয়া মিছিলে তিনি এ কথা বলেন।

এসময় তিনি স্বীকৃতির যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানিয়ে বলেন, কওমি মাদরাসার এ  স্বীকৃতির যথাযথ মূল্যায়ন আমরা করব। এমনভাবে মূল্যায়ন করব যেন কোনো ধরনের বাধা-বিপত্তির সম্মুখিন না হতে হয়। আল্লাহ তায়ালা অামাদের সকলকে এ স্বীকৃতির যথাযথ মূল্যায়ন করার তাফিক দান করুন।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

শুকরিয়া মিছিলে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মহা-পরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহউদ্দিন রাজু, মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল আমিন, মাওলানা মাহফুজুল হক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  বুধবার (১৯ সেপ্টেম্বর) ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ জাতীয় সংসদে পাস হয়।

আরও পড়ুন:
সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে
কওমী স্বীকৃতিকে কীভাবে দেখছেন অভিভাবকরা?
প্রধানমন্ত্রীকে কওমি জনতার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

কম খরচে কওমী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের বিস্তারিত তথ্য জানুন

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ