বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

বামজোটের মিছিলে পুলিশের লাঠিপেটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কাওরান বাজারে বাম জোটের মিছিলে পথরোধ করে পুলিশ। এরপরও মিছিলটি এগিয়ে যেতে চাইলে লাঠিপেটা করে পুলিশ। এতে আহত হয়েছেন ৫০ জনেরও বেশি নেতাকর্মী।

এর আগে সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশের পর আগারগাঁওয়ের ইসি কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে ওই মিছিলটি যাত্রা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে’ ইসি ঘেরাওয়ের জন্য নেতা-কর্মীরা মিছিল নিয়ে ইসির দিকে যাওয়ার পথে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সার্ক ফোয়ারা এলাকায় পুলিশ তাদের বাধা দেয়।

পুলিশের বাধা উপেক্ষা করে জোটের মিছিলটি সামনে যাওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশের লাঠিপেটায় ৫০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ৪০ জন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলেও জানা গেছে।

ঘটনাস্থলে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, কোনো বাধা মানা হবে না। দাবি আদায়ে আগামী ১১ অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরও পড়ুন: সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ