মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কওমি আইনের বিল আজ সংসদে পাস হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: গত সোমবার জাতীয় সংসদে কওমি মাদরাসা আইনের বিল উত্থাপন করা হলেও সেটি নিয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আজ বুধবার সংসদের ২২ তম অধিবেশনের বিলটি পাস হবে কিনা।

গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদের ২২তম অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার রাত সাড়ে ৮ টায় বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

বিলটি উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয় এবং সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। সে অনুযায়ী ১৭ সেপ্টেম্বর পর্যালোচনা শেষে সংসদে তোলা হয়।

জাতীয় সংসদের ওয়েব সাইটে আজকের দিনের কার্যাবলিতে দেখা গেছে, ১৯ সেপ্টেম্বর তিনটি বিল উত্থাপন করা হবে। সেগুলোর মধ্যে কওমি মাদরাসা বিল রয়েছে সবশেষে।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

বাকি দুই বিল হলো, ডিজিটাল নিরাপত্তা বিল ও সড়ক পরিবহন বিল। আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল নিয়ে সম্পাদকদের বেশ কিছু সংশোধনী থাকলেও আজই তা পাসের উদ্যোগ নেয়া হবে বলে জানা গেছে।

দিনের কার্যক্রমের মধ্যে আইন প্রণয়ন কার্যাবলীর ৩ (ক) তে বলা হয়েছে- ৩(ক)-

জনাব নুরুল ইসলাম নাহিদ, মাননীয় শিক্ষা মন্ত্রী, প্রস্তাব করিবেন যে, কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদানসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান করিবার নিমিত্ত আনীত বিলটি [‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন ‘কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদান বিল, ২০১৮’] স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হউক।

৩(খ) তে উল্লেখ রয়েছে- জনাব নুরুল ইসলাম নাহিদ, মাননীয় শিক্ষা মন্ত্রী, প্রস্তাব করিবেন যে, কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদানসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান করিবার নিমিত্ত আনীত বিলটি [‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন ‘কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদান বিল, ২০১৮’] পাস করা হউক।

সুতরাং বহুল আলোচিত কওমি মাদরাসা আইনের বিল আজই চূড়ান্তভাবে পাসের জন্য সংসদে উঠতে যাচ্ছে বলেই জানা যাচ্ছে।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে কওমি মাদরাসা সনদের আইনটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। তখন থেকে আলেমগণ সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি সংসদে উত্থাপন করে তা পাসের দাবি জানিয়ে আসছিলেন।

কওমি মাদরাসা সদনের সরকারি স্বীকৃতির জন্য দীর্ঘ আন্দোলনের পর ২০১৭ সালের ১১ এপ্রিলে গণভবনে এই স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-আরআর

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ