বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় আজাদ (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মনির ও আসাদ নামের আরও দুই আরোহী।

মঙ্গলবার রাত ১০টার দিকে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আজাদ নোয়াখালীর হাতিয়ার হাসেম মিয়ার ছেলে। তিনি আশুলিয়ায় পাংশী সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

চাকরি আপনাকে খুঁজছে

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জামগড়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে আশুলিয়া যাওয়ার পথে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের সরকার মার্কেট এলাকায় বিপরীতমুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা এনজিও কর্মী আজাদ ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুজন গুরুত্বর আহত হন। তাদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ