শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ফের বৈঠকে এরদোগান-পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১০ দিনের মাথায় পুনরায় বৈঠকে বসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।খবর তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ’র।

সোমবার রাশিয়ার শহর সোচিতে এই দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর তেহরানে ইরান-রাশিয়া-তুরস্কের ত্রিদেশীয় সম্মেলনে এরদোগান ও পুতিন পরস্পর বৈঠকে মিলিত হয়েছিলেন।

তুরস্কের প্রেসিডেন্ট দপ্তর থেকে জানানো হয়েছে এই দুই নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট রাজনীতি, অর্থনীতি ও জ্বালানি বিষয় নিয়ে আলোচনা করবেন। তবে তাদের আলোচনার প্রধান এজেন্ডা যে চলমান সিরিয়া ইস্যু সেটা সহজেই অনুমেয়।

উল্লেখ্য, ইরান ও রাশিয়ার সহযোগিতায় সিরিয়ার ইদলিব প্রদেশের কয়েকটি শহরে কয়েকদফা হামলা চালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার। এছাড়া ইতোমধ্যে রাশিয়া সরাসরি সেখানে কয়েকবার বিমান হামলা করেছে।

সিরিয়ার ইদলিব হচ্ছে দেশটির বিদ্রোহী অধ্যুষিত সর্বশেষ অঞ্চল। শুক্রবার জুম্মার নামাজের পর ইদলিবে স্থানীয় জনগণ আসাদ ও রাশিয়া বিরোধী ব্যাপক বিক্ষোভ করেছে। এছাড়া ইদলিবের নিকটবর্তী এলাকাতে সৈন্য সমাবেশ করেছে তুরস্ক।

২০১১ সালে আরব বসন্তের সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে স্বৈরাচার আখ্যা দিয়ে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়।

যা পরবর্তীতে গৃহযুদ্ধের রুপ নেয়। গৃহযুদ্ধের শুরু থেকেই আসাদের বিরুদ্ধে আবস্থান নেয় তুরস্ক। অন্যদিকে রাশিয়া বাশার আল আসাদের বিশ্বস্ত বন্ধু এবং গৃহযুদ্ধে সরকারকে সরাসরি সহযোগিতা করছে।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরও পড়ুন: ভয়াবহ আগুনে জ্বলছে মার্কেট, আজান দিচ্ছেন যুবক (ভিডিও)

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ