বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

গৃহবধূকে প্রকাশ্যে গাছে বেঁধে নির্যাতন, আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় এক নারীকে আমগাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকালে সদর উপজেলার ভাড়–খালি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে।

নির্যাতিত ওই নারী (৫০) জাহাবক্স সরদারের স্ত্রী এবং একই এলাকার ওয়াজেদ সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে ওই নারী সম্পর্কে অশালীন কথাবার্তা বলে আসছিলেন গ্রামের কয়েকজন লোক। এ নিয়ে শত্রুতার সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল ওই নারীকে একটি আমগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে অশোভন ভাষায় গালাগাল করতে থাকেন প্রতিবেশী আবদার রহমান ও তাঁর ভাই মুজিবর রহমান।

এ খবর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তা ছড়ায়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে।

এ ঘটনায় গ্রেফতার হওয়া চারজন হলেন আবদার রহমান, তাঁর স্ত্রী, ছেলে ফিরোজ রহমান ও ভাই মুজিবর রহমান।

নির্যাতনের শিকার নারীর স্বামী বলেন, তার স্ত্রীকে বিভিন্ন সময় আবদুর রহমান ও কয়েকজন কুপ্রস্তাব দেয়। তিনি বিষয়টি বাড়িতে জানান। এর প্রতিবাদও করেন তাঁরা। কিন্তু বাড়িতে না থাকার সুযোগে তারা তাঁকে গাছে বেঁধে নির্যাতন করেছে। তিনি এর ন্যায্যবিচার দাবি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নির্যাতনের শিকার ওই নারীকে মুক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ