শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

'মহররমের নামে অস্ত্র প্রদর্শন ইসলাম বিরোধী'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গের ইমামরা মহররমের দিনে অস্ত্র প্রদর্শন না করার অাহ্বান জানিয়েছেন। তারা বলছেন, মহররমের নামে অস্ত্র প্রদর্শন ইসলাম বিরোধী। এই ধরনের প্রথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। খবর হিন্দুস্তান টাইমস-এর।

খবরে বলা হয়, তৃণমূল কংগ্রেস এমপি ইদ্রিশ আলি জানিয়েছেন, ‘আমরা বিভিন্ন ইমামদের কাছে গিয়ে আবেদন জানিয়েছি, মহররমে এমন কিছু না করা হয় যাতে অন্যান্য ধর্মের ভাবাবেগে আঘাত করে।’

তিনি আরও বলেন, এই রীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি, এই ইস্যুকে বিজেপি হাতিয়ার করে বলেও এই রীতি থেকে বিরত থাকার কথা বলেন তিনি।

কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, ‘মহররম আমাদের শোকের মাস। মিছিলে কেউ দয়া করে লাঠি বা তলোয়ার ব্যবহার করবেন না। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সাম্প্রদায়িক দলগুলি বিষয়টিকে ইস্যু বানাতে পারে, এমন কোনো কাজ করবেন না।’

আসানসোলের ইমাম মাওলানা ইমদাদুল রশিদি মহররমে অস্ত্র প্রদর্শনকে অ-ইসলামিক বলে উল্লেখ করেছেন। এর আগে সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষে নিজের ছেলের মৃত্যু হলেও শান্তির বার্তা দিয়েছিলেন ইমাম রশিদি।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানু

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ