শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ওয়াশিংটনে ফিলিস্তিনি মিশন বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার ওয়াশিংটনে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে। তবে এই বন্ধ ক্ষণস্থায়ী হবে বলে তারা আশা করছে। খবর এএফপি’র।

ইসরাইলের সাথে শান্তি আলোচনায় বসতে ফিলিস্তিনিদের চাপের মুখে রাখার লক্ষে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা মিশনটি বন্ধ করে দেয়ার নির্দেশ দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা সৃষ্টির এটি ছিল সর্বশেষ ঘটনা। গত ডিসেম্বরে ট্রাম্প ইসরাইলের রাজধানী হিসেবে বিতর্কিত নগরী জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার পর ফিলিস্তিন ওয়াশিংটনের সাথে সম্পর্ক ছিন্ন করে।

প্রতিদ্বন্দ্বী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হওয়া প্রথম চুক্তি অসলো চুক্তির ২৫তম বার্ষিকীতে মিশনটি বন্ধ করে দেয়া হলো। তাদের মধ্যে দশকের পর দশক ধরে চলা সংঘাত নিরসনে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল এ চুক্তিতে। সম্পর্কের তিক্ততার কারণে তাদের মধ্যে শান্তি আলোচনা এখন স্থবির হয়ে পড়েছে।

এদিকে ওয়াশিংটনে ফিলিস্তিনি মিশন বন্ধে যুক্তরাষ্ট্রের এমন ‘দুঃখজনক ও প্রতিহিংসাপূর্ণ’ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন জুমলত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ