শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আমলাতন্ত্রকে রাজনীতি থেকে মুক্ত করা হবে: ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমলাতন্ত্রকে রাজনৈতিক চাপ থেকে মুক্ত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুধু তাই নয়, নতুন পাকিস্তান গঠনে রাজনৈতিক নেতাদের পাশাপাশি আমলাদেরও খরচ কমানোর আহ্বান জানান ইমরান।

শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে আমলাদের সামনে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় পাকিস্তানের চ্যালেঞ্জসমূহ তুলে ধরে ইমরান খান বলেন, আগামী দুই বছর আমাদের সহযোগিতা করুন। দেখুন, আমরা একটি নতুন পাকিস্তান উপহার দেবো।

ইমরান খান আরও বলেন, দেশ চালানোর মতো যথেষ্ট অর্থ নেই দেশে। এখনও লাখ লাখ তরুণ বেকার। পাশাপাশি যে ঋণ বিদেশ থেকে আনা হয়েছে, তা আগামী দুই বছরের মধ্যে পরিশোধ করতে হবে। আগের নেতারা দেশে সম্পদ তৈরি করতে দেয়নি। তারা সম্পদ লুটেছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তাই আগামী দুই বছরে দেশকে এই অবস্থা থেকে উদ্ধার করতে হলে রাজনীতিবিদদের সাহায্য করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: ডন

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ