শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

‘আদর্শ বউ’ তৈরি করতে বিশ্ববিদ্যালয়ে কোর্স চালু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেয়েদেরকে আদর্শ বউ তৈরি করতে রীতিমত কোর্স চালু করেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়। কিভাবে ভালো বউ হওয়া যায় এবং এর জন্য কী কী করতে হয় তার বিস্তারিত জ্ঞান দেয়া হবে এই কোর্সে।

ভারতের মধ্যপ্রদেশের অন্যতম শহর ভোপালের বরকাতুল্লাহ বিশ্ববিদ্যালয়ে ‘সুশীলা বউ’ তৈরির জন্য তিন মাসের ওই কোর্স চালু করা হয়েছে। প্রাথমিকভাবে সাইকোলজি, সোশিয়োলজি এবং উইমেন স্টাডিজ বিভাগে চালু হবে এই কোর্স। খবর টাইমস অব ইন্ডিয়ার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি এতেই নাকি সঠিক মানের নারী ক্ষমতায়ন সম্ভব হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হবে তিন মাসের এই কোর্স।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডি সি গুপ্তা জানান, ‘এই কোর্সের প্রধান লক্ষ্যই হল বিয়ের পর মেয়েদের সব পরিস্থিতি এবং সব রকম মানুষের সঙ্গে মানিয়ে নেওয়ার পাঠ দেওয়া’।

তিনি বলেন, ‘সমাজের প্রতিও আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যাতেই তো আটকে থাকলে চলবে না। আমাদের লক্ষ্য মেয়েদের এমন প্রশিক্ষণ দেওয়ার যাতে বিয়ের পর তারা পরিবারকে একসূত্রে বেঁধে রাখতে পারেন।’

একজন আদর্শবান স্ত্রীর যেসব গুণ থাকা জরুরী

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ