বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

মাদক বিরোধী বিশেষ অভিযানে ফরিদপুরে আটক ৫৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর জেলায় চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৫ জন আটক হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে থানা ও ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮৭ পিস ইয়াবা ও ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার (ডিআই-১) মুহাম্মদ আসলাম হোসেন জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ৫৫ জনকে আটক করা হয়।

এদের মধ্যে মাদক বিক্রেতা ৬ জন, মাদক সেবনকারী ১ জন রয়েছেন। এছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৪৪ জন ও নিয়মিত মামলায় ৪ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ