বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

বাস উল্টে রংপুরে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রংপুরে একটি বাসের ধাক্কা খেয়ে আরেকটি বাস উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী।

রংপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানান, রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় চার রাস্তার মোড়ে রপুর-দিনাজপুর মহাসড়কে আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের মধ্যে ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর বলেন, রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে যাত্রী নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে এম কে পরিবহন বাসের চালক চার রাস্তার মোড়ে বাসটি ঘুরিয়ে মহাসড়কে ওঠার চেষ্টা করছিলেন।

এসময় বাসটার্মিনাল থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী মায়ের আশীর্বাদ বাসের চালক ধাক্কা দিলে এম কে পরিবহণের বাসটি উল্টে যায়।

এতে ওই বাসের এক নারীসহ দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এম কে পরিবহণ বাসচালকের সহকারী মারা যায়।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের কারো পরিচয় জানা যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

দুর্ঘটনায় আহত ১৫ জনের মধ্যে ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা মাথায় ও হাতে-পায়ে আঘাত পেয়েছেন। অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়ে সুস্থ আছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক শফিকুল ইসলাম জানান, হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে তারা মাথায়, হাতে ও পায়ে জখমপ্রাপ্ত হয়েছেন।

তাদের মধ্যে দু'জনের অবস্থা ভালো না। অন্যরা আশঙ্কামুক্ত। দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে আছে বলে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর জানান।

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

AddThis Sharing Buttons


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ