বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

ফোন চার্জ দিতে গিয়ে প্রাণ হারালেন যুবক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন মধু হোসেন (২৮) নামে এক যুবক।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর মসজিদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মধু হোসেন পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন এবং ওই গ্রামের আবদুল মমিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রাতে শোবার ঘরে ঘুমাতে যাওয়ার আগে মোবাইলে চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে বিছানা থেকে মাটিতে ছিটকে পড়েন মধু।

পরে পরিবারের লোকজন তার গোঙানীর শব্দ পেয়ে ঘরে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মধু হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি রানী কুন্ডু বলেন, বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মধুর মৃত্যু হয়েছে।

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ