বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের কর্মী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের ব্যবস্থাপনায় শতাধিক কর্মীদের উপস্থিতিতে এক ‘কর্মী সভা’ অনুষ্ঠিত হয়।

সকাল নয়টায় শুরু হওয়া উক্ত সভায় সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে মুস্তাকিম বিল্লাহ বলেন ইসলামের প্রকৃত শিক্ষা আমরা মানুষকে বুঝাতে পারিনি।

আর সেজন্যই ইসলামী খেলাফতের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষ অন্ধকারাচ্ছন্ন। ইসলাম বলতে এখনো অনেক মানুষ শুধু নামাজ-রোজা, হজ্জ-যাকাত ইত্যাদি মৌলিক জিনিসগুলোকে বুঝে থাকে।

অথচ ইসলাম রাস্ট্রব্যবস্থা, অর্থনীতি, বিচারব্যবস্থা সহ মানব জীবনের সকল দিক সুস্পষ্ঠভাবে ব্যক্ত করেছে। যা অনুসরণের মধ্য দিয়েই পূর্ণাঙ্গ ইসলাম।

পবিত্র কুরআনে পরিপূর্ণভাবেই ইসলামে প্রবেশের নির্দেশনা এসেছে। অতএব ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিটি কর্মীকে সর্বাগ্রে নিজে ইসলামের পরিপূর্ণ শিক্ষা বুঝে সমাজের সর্বস্তরে তা ছড়িয়ে দিতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন নগর পূর্ব শাখার সহ সভাপতি আখতারুজ্জামান মাহদি, সাধারণ সম্পাদক মাহদি হাসান, প্রশিক্ষণ সম্পাদক জাকারিয়া সহ নগরের অন্যান্য নেতৃবৃন্দ।

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ